1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নালিতাবাড়ীতে তিন গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

মেহেদী হাসান সাকিব, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজাসহ আটক তিন যুবককে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- পূর্ব সমশ্চুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাহজাহান (৩৩), একই গ্রামের শামছুদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও কোন্নগর গ্রামের রাবারড্যাম এলাকার কফিল উদ্দিনের ছেলে তারা মিয়া (৩৩)। এরমধ্যে শাহজাহান ও ফরিদুলকে এক বছর করে এবং তারা মিয়াকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্র জানায়, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সমশ্চুড়া ইকোপার্ক এলাকার উত্তর পাশ থেকে শাহজাহানকে আড়াইশ গ্রাম গাঁজা, ইকোপার্ক এলাকার দক্ষিণ পাশ থেকে ফরিদুলকে একশ গ্রাম গাঁজা ও পশ্চিম সমশ্চুড়া এলাকা থেকে তারা মিয়াকে ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের পৃথকভাবে দণ্ড প্রদান করেন। এদের বিরুদ্ধে গাঁজা ব্যবসার সাথে জড়িতের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com