1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

নকলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আনন্দ (২০) নিহত ও আরোহী সুজন (২০) আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনন্দ নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে ও আহত সুজন একই এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আনন্দ ও সুজন নালিতাবাড়ি থেকে মোটরসাইকেল ভাড়া করে নকলায় বেড়াতে আসে। বিকেলে শেরপুরগামী মালবাহী (চট্ট মেট্রে ট-১১-০৩৪৮) একটি ট্রাক ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে এলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনন্দ মারা যায়। আরোহী আহত সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com