1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

কলাপাড়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় (৪) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে এবং সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়।
এসময় এদের কাছ থেকে দশ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- মিজানুর রহমান হাওলাদার (২৫), কায়েস (২৬), মেহেদী হাসান (২০) ও হাবিবুর রহমান (২১)।
এদের মধ্যে মিজানুর রহমান ও কায়েসকে ৫০ পিস ইয়াবাসহ চাকামইয়া ইউনিয়নের কচুপাত্রা থেকে রবিবার রাতে আটক করা হয়। এদের দু’জনের বাড়ি বরগুনার তালতলী উপজেলার বড়বগী গ্রামে। অপরদিকে মেহেদী হাসান এবং হাবিবুর রহমানকে পৌরশহরের বড় জামেমসজিদ সংলগ্ন এলাকা থেকে ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। এরা দু’জনে নীলগঞ্জ আবাসনের অধিবাসী।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকণ্ঠ দে জানান, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পৃথকভাবে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com