1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে জারেভ

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : জার্মানির তরুণ টেনিস তারকা আলেকজান্ডার জারেভ ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেমিফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে ৩-২ সেটে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে নাম লেখান তিনি।

অবশ্য প্রথম দুই সেট পাবলোর কাছে হেরে গিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তরুণ তুর্কি। এরপর টানা পরবর্তী তিন সেট জিতে ফাইনালে নাম লেখান। প্রথম দুই সেট তিনি ২-৬ ও ৩-৬ ব্যবধানে হেরে যান। এরপর ৬-৩, ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরবর্তী তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন। তার ক্যারিয়ারে এই প্রথম শুরুর দুই সেট হেরেও জয় পেলেন।

‘আমি জানতাম আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। ধীরস্থির হয়ে খেলতে হবে। আমি জানতাম আমাকে আরো ভালো খেলতে হবে। এর আগে আমি কখনোই প্রথম দুই সেট হেরে ম্যাচ জিততে পারিনি। এই পর্যায়ে এসে এমন কিছু করতে পেরে ভালো লাগছে। আমি প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছি। এটাই আমার কাছে অনেক কিছু।’ ম্যাচ শেষে বলেছেন জারেভ।

রোববার ফাইনালে ডমিনিক থেইম অথবা দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন জারেভ। এবার অবশ্য ইউএস ওপেন নতুন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে। সবশেষ ২০১৪ সালে ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার ক্রোয়েশিয়ার মার্টিন সিলিক জিতেছিলেন ইউএস ওপেন। এবার যেই জিতুক না কেন, নতুন রাজার খেতাব পাবেন তিনি।

এবারের আসরে অবশ্য রাফায়েল নাদাল ও রজার ফেদেরার খেলছেন না। অন্যদিকে সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ লাইন রেফারির গায়ে বল মেরে বাদ পড়েছেন। তাতেই নতুনদের জন্য গ্র্যান্ডস্লাম জয়ের দ্বার উন্মোচিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com