1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

‘গণধর্ষণের হুমকি দিয়ে একবছর আগে গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার’

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ঢাকা : মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) আল মাহমুদ ফায়জুল কবীর বলেছেন, ‘গণধর্ষণের হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে দেলোয়ার।’ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ‌্য জানান মানবাধিকার কমিশনের পরিচালক।

এর আগে মানবাধিকার কমিশনের একদল প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় তারা ওই গৃহবধূর সঙ্গে কথা বলেন। সেখানে মানবাধিকার কর্মীদের কাছে চাঞ্চল‌্যকর তথ‌্য প্রকাশ করেন ওই গৃহবধূ।

আল মাহমুদ ফায়জুল কবীর সাংবাদিকদের বলেন, ‘‘নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে দেলোয়ারের নাম প্রকাশ করেননি ওই গৃহবধূ। প্রায় এক বছর আগে এক রাতে দেলোয়ার ওই নারীর বাড়িতে গিয়ে তার সঙ্গে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় দেলোয়ার তাকে নিজ বাহিনীর লোকজন দিয়ে গণধর্ষণের হুমকি দিয়ে ধর্ষণ করে।

‘এর কিছুদিন পর দেলোয়ার তার সহযোগী কালামকে ওই নারীর বাড়িতে পাঠায়। কালাম গৃহবধূকে নৌকায় করে একটি বিলে নিয়ে যায়। সেখানে দেলোয়ার ও কালাম দুজনই তাকে ধর্ষণ করে। পরে কালামকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দেলোয়ার নির্যাতিতা গৃহবধূকে দ্বিতীয়বার ধর্ষণ করে।”

মানবাধিকার কমিশনের পরিচালক আরও বলেন, ‘নির্যাতিতার জবানবন্দি অনুযায়ী আজই আমরা প্যানেল আইনজীবীদের মাধ্যমে মামলা করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com