1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উপ-কেন্দ্র নালিতাবাড়ী’র হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সস্টিটিউট (ব্রি) গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের প্রধান ড. হুমায়ন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেআইবি নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
অন্যান্যের মধ্যে ধান গবেষণা ইন্সস্টিটিউট গাজীপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মামুনুর রহমান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীর প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন।
এছাড়াও সাংবাদিক এমএ হাকাম হীরা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মিনারুজ্জামান মিন্টু, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com