1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মালয়েশিয়া প্রবেশে বাধা কাটেনি বাংলাদেশিদের

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২০

প্রবাসের ডেস্ক : করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকের মালয়েশিয়ায় প্রবেশে এখনো বাধা কাটেনি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের গণমাধ‌্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মালয়েশিয়ান হাইকমিশন থেকে বলা হয়েছে, বাংলাদেশসহ ২৩ দেশে করোনার প্রকোপ সবচেয়ে বেশি। এসব দেশের নাগরিকের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে, বিশেষ কোনো ঘটনার ক্ষেত্রে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে কোম্পানি অনুরোধ করতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো, বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।

এছাড়া, এসব দেশ থেকে যদি কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরেন, তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ‌্য, করোনা পরিস্থিতিতে চলতি বছরের ৫ সেপ্টেম্বর মালয়েশিয়া প্রবেশে বাংলাদেশসহ ২৩ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com