1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

শ্রীবরদীতে কৃষক লীগের উদ্যোগে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রীড ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজার মোড়ে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৮০জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে ও সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের সহযোগিতায় বীজ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম। উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকিক, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মিজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুজ্জামান বাদশা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকলীগ সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামি দিনেও কৃষকলীগ কৃষকের পাশে থেকে কাজ করে যাবে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com