1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ী বিএনপি’র ৮ নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীণ সময়ে পুলিশের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের মামলায় নালিতাবাড়ী উপজেলা, শহর ও ইউনিয়ন বিএনপি’র ৮ নেতার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারী) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
কারাগারে প্রেরিত নেতারা হলেন- উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমীন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, শহর বিএনপি’র আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম রিপন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিএনপি নেতা স্বপন ও বিপুল। তবে একই মামলায় হাইকোর্টের জামিন থাকায় মহেজ আলীর জামিন বহাল রাখা হয়। কারাগারে প্রেরিত নেতৃবৃন্দ চার্জশীট দাখিল পর্যন্ত জজকোর্টের আদেশে জামিনে ছিলেন। সম্প্রতি মামলাটির চার্জশীট আদালতে দাখিল করা হলেও বিষয়টি জানতেন না নেতৃবৃন্দ। এ চার্জশীট দাখিলের কারণেই চীফ জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালত তাদের জামিন বাতিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com