1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দিলো একুশে পাঠচক্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক দিয়েছে একুশে পাঠচক্র। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সেঁজুতি অঙ্গনে এই সম্মাননা প্রদান করা হয়। একুশে পাঠচক্রের ৬৬ তম আসরে ২০ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক তুলে দেয় সেঁজুতি সাহিত্য সংসদ।

সম্মাননা প্রাপ্ত স্বেচ্ছাসেবীরা হলেন- বাংলার কাগজের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসেন, শাহিন আলম, আহমেদ জুনায়েদ তন্ময়, আব্দুল্লাহ আল আমিন, নাঈম হোসেন, সাদ আল জুনাইদ, তাজবীর হোসেন সিফাত, মারুফ আর রাসাফি আবির, ফারদিন ইশতিয়াক রাসেল, তানযিল ফেরদৌস, বনি আমিন আকন্দ, দোহা বৃষ্টি, গোলাম রব্বানী, শাফায়েত সালেহীন সিজান, সাকিব আহমেদ, জসিম আহমেদ, হাসান তৌফিক তূর্য, পরশ আহমেদ ও মোহাম্মদ মানিক। এবারের আসরের শিরোনাম ছিল “স্বেচ্ছাসেবী সমাজ বদলের রূপকার”।

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আসরে বক্তব্য উপস্থাপন করেন- শামসুল আলম সওদাগর। শিক্ষক ও আবৃত্তিকার অরূপ দেবনাথের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- আইনজীবী সুধাংশু কালোয়ার, মাসিক ভাঁজপত্র ‘কণ্ঠস্বরের’ প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মকবুল হোসেন মুকুল, প্রিন্সিপাল মুনীরুজ্জামানসহ সম্মাননাপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা।

উপস্থিত স্বেচ্ছাসেবীরা তাদের বক্তব্যে কাজের অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক রবিউল আলম, শিক্ষক মাহবুবুর রহমান, বংশীবাদক সম্পদ দে, নাট্যজন আমিনুল ইসলাম, শিক্ষক সজল কর্মকার, শিক্ষক শান্তি সাহা প্রমুখ।

দ্বিতীয় পর্বে একুশে দ্যুতি ও মিথিল সাহা কবিতা আবৃত্তি করেন। পরে তরুণ স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা স্মারক তোলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com