1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সন্মাননা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সম্নাননা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার সদর বাজারের মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহরশি সাহিত্য পরিষদের সভাপতি ও জামাল শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হক শামীম এর সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডাঃ আব্দুল্লাহেল ওয়াফি হুমায়ূন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহারশি সাহিত্য পরিষদের উপদেষ্টা শহিদুল ইসলাম,বাংলা একাডেমিক আজীবন সদস্য ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, জেলা আইনজীবী সমিতি ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, রফিক মজিদ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- নজরুল প্রেমিক ও প্রক্ষাত আবৃতিকার টিটু মুন্সি,কবি, উপস্থাপক ও আবৃতিকার হৃদয় লোহানী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ (রুবেল প্রাকৃতজন)।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন- নজরুল ইসলাম, আরিফ হাসান, মোস্তাফিজুল হক, রফিক মজিদ, হাদিউল ইসলাম, আশরাফ আলী চারু, মনিরুজ্জামান মুনির, আইযুব আকন্দ বিদ্যুৎ, জীবন কুমার চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবিগণ একত্র হওয়ায় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। বিকেল ৩টা থেকে শুরু করে অনুষ্ঠানটি চলবে রাত পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com