1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মেসির জোড়া গোলে জিতে তিনে বার্সেলোনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : অপ্রতিরোধ্য প্রথমার্ধের পর লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে এলচেকে ৩-০ তে ঘরের মাঠে হারালো বার্সেলোনা। শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদকে নাগালের মধ্যেই রাখলো তারা।

এই মৌসুমে ন্যু ক্যাম্পে তাদের অন্যতম বাজে প্রথমার্ধে কাতালানরা সুযোগ তৈরি করতে পারেনি বললেই চলে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ব্রেক থ্রু আনে। মেসির উদ্দেশ্যে মার্তিন ব্র্যাথওয়েট চমৎকার ব্যাকহিল করেন এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকি কাজটা সারেন।

গত রোববার কাদিজের বিপক্ষে এগিয়ে যাওয়ার পরও তা ধরে রাখতে ব্যর্থ হয়েছিল বার্সা, ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলের ড্রয়ে। এবার আর তেমন কিছু হয়নি। ১৮ বছর বয়সী পেদ্রির কাছ থেকে চতুর পাসে বল পেয়ে ৬৯তম মিনিটে গুরুত্বপূর্ণ দ্বিতীয় গোলে অবদান রাখেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এই ডাচ তরুণ মাঝমাঠ থেকে বল নিয়ে পাস দেন মেসিকে এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড ড্রিবলিং করে দারুণ শটে লিগ মৌসুমের ১৮তম গোল করেন।

ব্র্যাথওয়েটের আরেকটি অ্যাসিস্টে লেফট ব্যাক জোর্দি আলবা করেন বার্সার তৃতীয় গোল। তাতে কাতালানরা সেভিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে যায়। ২৪ ম্যাচে তাদের অর্জন ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে আতলেতিকো। বার্সার চেয়ে ২ পয়েন্ট বেশি পেয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ (৫২)।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্যারিস সেন্ত জার্মেইর কাছে ৪-১ গোলে হারের পর কাদিজের কাছে লিগে টানা সাত ম্যাচের জয়রথ থামে বার্সার। সর্বশেষ জয়ে আত্মবিশ্বাস ফিরে পাবে দল, বিশ্বাস আলবার, ‘আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে এটি। ড্রটা (কাদিজের সঙ্গে) ছিল পুরো দলের জন্য বড় ধাক্কা এবং প্রমাণ হয়েছে যে আমরা যদি শতভাগ সেরাটা না দেই তাহলে জেতা খুব কঠিন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com