1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা নকলায় ইট বোঝাই ভ্যান চাপায় শিশুর মৃত্যু শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা

ছুটি কাটাতে গিয়ে রূপের দ্যুতি ছড়ালেন মাধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ধাক ধাক গার্ল’ মাধুরী দীক্ষিত। বয়স পঞ্চাশের কোটায়। কিন্তু এখনো রূপের মাধুর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেন।

বর্তমানে ছুটি কাটানোর জন্য বলিউড তারকাদের অন্যতম প্রিয় স্থান মালদ্বীপ। সম্প্রতি নয়নাভিরাম এই দ্বীপ দেশে গিয়েছিলেন মাধুরী।

স্বামী-সন্তানদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন এই অভিনেত্রী। নীল সমুদ্রের বুকে ওয়াটার স্পোর্টসও করেছেন তিনি। ভিডিও শেয়ার করেছেন স্নরকেলিংয়েরও। মা-বাবার সঙ্গে চুটিয়ে মজা করেছে মাধুরীর দুই ছেলে অরিন ও রিয়ান নেনে।

মালদ্বীপে ছুটিয়ে কাটিয়ে মুম্বাইয়ে ফিরেছেন মাধুরী দীক্ষিত। তবে এখনো তিনি যেন ছুটির আমেজে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করছেন।

সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে নীল রঙের একটি পোশাক পরে সমুদ্র তীরে বসে মাধুরী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মা প্রকৃতির বিশালতা।’ মাধুরী প্রকৃতিতে মুগ্ধ আর ভক্তরা মুগ্ধ মাধুরীতে। ছবিতে তার প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। একজন লিখেছেন, ‘সুন্দর’। অপর একজন লিখেছেন, ‘গর্জিয়াস’।

এর আগে স্বামীর সঙ্গে ক্যান্ডেললাইট ডিনার ও ছেলেদের সঙ্গে স্পিডবোট রাইডের ছবি পোস্ট করেন মাধুরী। সবখানেই তাদের বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

বর্তমানে ছোট পর্দায় একটি ড্যান্স রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত মাধুরী। সর্বশেষ ‘কলঙ্ক’ ও ‘টোটাল ধামাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com