1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নালিতাবাড়ীতে ভারতীয় দুই নাগরিক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। এরা হলো- সিদ্দিক আলী (২২) ও কাবিল মিয়া ২২)।

শনিবার দুপুরে উপজেলার উত্তর কালাকুমা গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, গত পাঁচ দিন আগে ভারতের ধুবরী জেলার মাইনকারচর থানার ডাকাইরা গ্রামের তারা মিয়ার ছেলে সিদ্দিক আলী ও একই এলাকার সালাম মিয়ার ছেলে কাবিল এ দুইজন মিলে অবৈধভাবে নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা নালিতাবাড়ী শহরের জনৈক ব্যক্তির বাসায় তিন দিন থাকার পর গতকাল শুক্রবার কালাকুমা গ্রামের নুর ইসলামের বাড়ি যায়। রাতে থাকার পর আজ দুপুরে বাড়ির বাইরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিচয় জানতে চান। যুবকদ্বয় নিজেদের পরিচয় দিলে স্থানীয়রা আটক করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুকের নেতৃত্বে তাদের আটক করা হয়। আগামীকাল তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে হস্তান্তরের কথা রয়েছে।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ফেরত দিতে চাইলেও বিএসএফ আগামীকাল নেওয়ার কথা জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com