1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

হেফাজতের সহ-প্রচার সম্পাদক শরিফউল্লাহ গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ।

মঙ্গলবার (১৩) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজহার মুকুল।

তিনি জানান, যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এজাহারনামীয় আসামি মুফতি শরিফউল্লাহ। ২০১৩ সালের ৬ মে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে মামলাটি হয়েছিল। আজ সন্ধ্যায় যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কি-না জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, আমরা তাকে অল্প কিছুক্ষণ আগে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি-না খোঁজ চলছে।

এর আগে, গত ১২ এপ্রিল ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে জ্বালাও-পোড়াও মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে যৌথ অভিযানে গ্রেফতার করে ডিবি ও র‍্যাব।

একই দিনে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে মামুনুল হক কাণ্ডে হেফাজতের হামলা, ভাঙচুর ও নাশকতায় পুলিশের করা মামলার প্রধান আসামিসহ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করে র‍্যাব-১১। ওই ঘটনায় যতগুলো মামলা হয়েছে তার প্রত্যেকটিতেই এই চারজন আসামি।

গ্রেফতাররা হলেন- রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও পুলিশি কাজে বাঁধা এবং নাশকতার মামলার প্রধান আসামি সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন খান (৫০), সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি শাহাজাহান ওরফে শিবলী (৪৩) ও সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মোয়াজ্জেম (৪৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com