1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শামসুজ্জামান খান আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

ঢাকা: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান তিনি। বাংলা একাডেমির কর্মকর্তা ও কবি পিয়াস মজিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক ম‌নি হায়দার বলেন, শামসুজ্জামান খানের শারী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে রোববার (১১ এ‌প্রিল) আই‌সিইউ‌তে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আ‌গে শামসুজ্জামান খান এবং তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে গত ৫ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়  হাসপাতালে চিকিৎসাধীন ‌ছি‌লেন। আজ দুপু‌রে তার লাইফ সা‌পোর্ট খু‌লে ফেলা হয়।

২০২০ সা‌লের ২৮ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থে‌কে এক প্রজ্ঞাপনের মাধ্য‌মে বাংলা একাডেমির সভাপতি হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পান গবেষক ও বাংলা একা‌ডে‌মির সা‌বেক মহাপ‌রিচালক শামসুজ্জামান খান।

উ‌ল্লেখ্য, ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. আনিসুজ্জামান। বাংলা একা‌ডে‌মির দা‌য়িত্ব পাওয়ার সা‌ড়ে ৩ মা‌সের মাথায় গত বছ‌রের ১৪ মে তি‌নি মারা যান। অন্য‌দি‌কে
শামসুজ্জামান খান বাংলা একা‌ডে‌মির সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন সা‌ড়ে ৯ মাস। সভাপ‌তি হি‌সে‌বে নি‌য়োগ পাওয়ার আ‌গে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামসুজ্জামান খা‌নের জন্ম ঢাকার অদূ‌রে মা‌নিকগঞ্জ জেলায়, ১৯৪০ সালের ২৯ ডি‌সেম্বর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক  প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com