1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বারহাট্টায় সাবেক মেম্বারকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় সাবেক মেম্বার মো. রুবেল মিয়াকে কুপিয়ে হত‌্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুবেল মিয়া উপজেলার কৈলাটী গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দয়ে ওসি জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রুবেল মিয়া বাড়ির পাশে মাদ্রাসা থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় তার পথ অবরোধ করে কতিপয় দুর্বৃত্তরা। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তারা। এসময় রুবেলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানায়, রুবেলের চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শুক্রবার (১৬ এপ্রিল) মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com