1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের, আহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।  শুক্রবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ‘বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সুফিয়া নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৩ জনের মধ্যে ২ জন হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম (৩৫), মো. শাহআলম (৩২)।  নিহত আরেক জনের নাম জানা যায়নি।

সুফিয়া নাসরিন জানান, টিনভর্তি একটি ট্রাকে পাঁচ জন উঠে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। ট্রাক চরবাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে টিনচাপা খেয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। যে ট্রাকের তিন জন মারা গেছেন, ওই ট্রাক জব্দ করা হয়েছে। অন্য ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com