1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

তরুণী ধর্ষণ: ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

প্রবাসের ডেস্ক : ভারতে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে বেঙ্গালুরু থেকে এক নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যে তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে, তিনিও বাংলাদেশি বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এ ঘটনার ভিডিও গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়,  ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দলবদ্ধ ধর্ষণ নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিও বিশ্লেষণ করে ভারতীয় পুলিশ জানতে পারে, বেঙ্গালুরুর একটি ফোন থেকে প্রথম এটি ফেসবুকে পোস্ট করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ভিডিওতে দেখা যাওয়া নির্যাতনকারীদের অবস্থান শনাক্ত করা হয়। বেঙ্গালুরুর রামমূর্তি নগর থানার আভালাহাল্লি এলাকার একটি ভাড়া বাসা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়। যুবকেরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এনডিটিভি জানায়, নির্যাতিত তরুণীকেও পাওয়া গেছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনা সম্পর্কে তার জবানবন্দি নেওয়া হবে। ভারতীয় পুলিশ বলছে, বাংলাদেশি ওই তরুণীকে চাকরির কথা বলে পাচার করে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com