1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ রংপুরে আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭

শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ৫ জুন) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল শ্রীবরদী বাস্তবায়নে অফিস প্রাঙ্গণে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রোকেয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, খামারি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে খামারিদের মাঝে সনদ ও পুরস্কারের চেক বিতরণ করা হয়। উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন প্রজাতির প্রাণি নিয়ে খামারিরা প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com