1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

লর্ডস টেস্টে কেউ জেতেনি

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : লর্ডসে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হয়েছে। রোববার পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডকে ২৭৩ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। শেষ দুই সেশনে এই রান তাড়া করে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তোলার পর ড্র মেনে নেয় উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৭৮/১০ ও ১৬৯/৬ ডিক্লে.
ইংল্যান্ড: ২৭৫/১০ ও ১৭০/৩।
ফল: ড্র
ম্যাচসেরা: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)।

শেষ দিনে ইংল্যান্ডের ডম সিবলি অপরাজিত ৬০ রান করেন। ২০৭ বল খেলে ৩ চারে এই রান করেন তিনি। তার সঙ্গে ৪১ বলে ৩ চারে অপরাজিত ২০ রান করেন অলি পোপ। জোট রুট করেন ৪০ রান। আর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নস করেন ২৫ রান।

বল হাতে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ২টি ও টিম সাউদি ১টি উইকেট নেন। প্রথম ইনিংসে সাউদি নিয়েছিলেন ৬টি উইকেট। ওয়াগনার ১টি ও কাইল জেমিসন ৩টি।

তার আগে ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলে চতুর্থ দিন শেষ করা নিউজিল্যান্ড পঞ্চম দিনের প্রথম সেশনে আরও ৪ উইকেট হারিয়ে ১০৭ রান যোগ করে। এই ইনিংসে টম লাথাম ৩৬, রস টেলর ৩৩, ডেভন কনওয়ে ২৩ ও হেনরি নিকোলস ২৩ রান করেন। বল হাতে ইংল্যান্ডের অলি রবিনসন ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন স্টুয়ার্ড ব্রড, মার্ক উড ও জো রুট। ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

ম্যাচসেরা হন লর্ডসে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ডেভন কনওয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com