1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাংলাদেশ-ভারতের ম্যাচ যেভাবে সরাসরি দেখবেন

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ফুটবল যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর দেড় ঘণ্টা পর শুরু হচ্ছে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। কাতারের দোহায় হামাদ বিন জসিম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়া ও সুনীল ছেত্রীরা। রাত ৮টায় ম্যাচটি বাংলাদেশের ফুটবল প্রেমীরা সরাসরি দেখতে পারবেন দেশের চ্যানেল টি স্পোর্টস ও গাজী টিভি এবং স্টার স্পোর্টস ২ এ।

দুই দলের দেখায় বাংলাদেশের অভিজ্ঞতা খুব একটা আশা জাগানিয়া নয়। সর্বশেষ জয় ১৮ বছর আগে, সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। মোট ২৫ বারের লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে আর ভারতের ১১টিতে। আর বাকি ১১টি ম্যাচে ড্র।

আগের দেখায় কলকাতার সল্ট লেকে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার আগে ওটাই ছিল তাদের একমাত্র পয়েন্ট। ছয় ম্যাচ শেষে দুই পয়েন্ট গেছে তাদের ঝুলিতে। আফগানিস্তান, ভারত ও ওমানকে খেলতে কাতারে রওনা দেওয়ার আগেই বাংলাদেশ একটি ম্যাচ জেতার আশ্বাস দিয়েছিল। তাদের টার্গেট ছিল ভারত। এবার সেই দলটির মুখোমুখি হতে যাচ্ছে তারা। নিশ্চিতভাবে আফগানদের সঙ্গে ড্র তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।

আগের ম্যাচে কাতারের কাছে হেরে যাওয়া ভারতকে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে। তাছাড়া আগের ম্যাচের মতো এবার দর্শকদের পাচ্ছে না ইগোর স্টিম্যাকের দল। কলকাতায় ভারতের বিপক্ষে দলের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন নেই। তবে আফগানদের জালে বল জড়ানো তপু বর্মণ নিজেকে ফের প্রমাণ দিতে তৈরি।

বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে মনে করছেন। আফগানিস্তান ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস তাদের মনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com