1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

দ্বিতীয় ম্যাচেও নজর কাড়ছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই নজর কেড়েছিলেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১-১ গোলের ড্র ম্যাচে তারিক ছিলেন বাংলাদেশের ডিফেন্সের সবচেয়ে ভালো পারফরমার।

দ্বিতীয় ম্যাচেও একইভাবে জেমির আস্থার অবদান দিয়ে যাচ্ছে এ প্রবাসী ফুটবলার। ভারতের আত্রমণগুলো বারবার ঠেকিয়ে দলকে বাঁচিয়ে দিচ্ছেন প্রাণপন লড়াই করে। তারিকের কারণেই ভারত তাদের বাম দিক দিয়ে বেশি আক্রমণে না গিয়ে ব্যবহার করছে ডান দিক। সেখানে বাংলাদেশের লেফটব্যাক রহমত মিয়াকে বারবার পরাস্ত করেছেন ভারতীয় ফরোয়ার্ডরা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচের প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। এখন চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ভারত একের পর এক আক্রমণ করেও পারেনি বাংলাদেশের গোলমুখ খুলতে। তাদের পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে একাধিক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারতো সুনিল ছেত্রিরা।

ভারত দুই ফরোয়ার্ড এবং বাংলাদেশ এক ফরোয়ার্ড নিয়ে একাদশ সাজিয়েছিল। ভারত প্রথম থেকে আক্রমণও চালিয়েছিল দুর্দান্তভাবে। সে হিসেবে বাংলাদেশ সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি ভারতের গোলরক্ষককে।

আনিসুর রহমান জিকো দুটি দারুণ সেভ করেছে। গোললাইন থেকে বল ঠেকিয়ে ভারতকে গোলবঞ্চিত করেছেন রিয়াদুল হাসান রাফি। সব মিলিয়ে প্রথম ৪৫ মিনিট ভারত একচেটিয়া প্রাধান্য নিয়েই খেলেছে বাংলাদেশের বিপক্ষে।

প্রথমার্ধেই বাংলাদেশ কোচ জেমি ডে একজন খেলোয়াড় পরিবর্তন করেছেন। মাসুক মিয়া জনিকে উঠিয়ে তিনি মাঠে নামিয়েছেন ইব্রাহিমকে, যিনি করোনামুক্ত হয়ে পরে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com