1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেষ মুহূর্তে গোলে আর্জেন্টিনার জয় হাতছাড়া

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে যোগ করা সময়ে গোল খেয়ে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। ২-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আলবিসেলেস্তেরা।

বুধবার (৯জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটানোতে খেলাটি শুরু হয়। কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছেন লিওনেল মেসিরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হওয়ার আগে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই ড্র করেছে আর্জেন্টিনা। এর আগে চিলির বিপক্ষে ১-১ গোলে সন্তুষ্ট থাকতে হয় লিওনেল স্কালোনির শিষ্যদের।

ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারাদেসের কল্যাণে শুরুর ৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে মিগুয়েল বোর্জার হেডে পয়েন্টে খোয়ায় আর্জেন্টিনা। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে মুরিয়েল ফ্রুটো পেনাল্টি থেকে ১টি গোল শোধ করেন।

অথচ শুরুর গল্পটা ছিল ভিন্ন। তখন ম্যাচের ৩ মিনিটও যায়নি। রদ্রিগো ডি পলের ডান দিকে নেওয়া ফ্রি কিক থেকে দারুণ হেডে বল কলম্বিয়ার জালে জড়িয়ে উল্লাসে ভাসান রোমেরো। এর ৫ মিনিট পরেই আবার আর্জেন্টাইন শিবিরে উল্লাস। নিকোলাস গঞ্জালেজের সহায়তায় ডি বক্সে বল পেয়ে ভিড়ের মধ্য থেকে বল বের করে নিয়ে এসে  কলম্বিয়ান ডিফেন্ডারদের বোকা বানিয়ে কোনাকুনি নিচু শটে এবার গোল দেন পারাডেস।

এমন দারুণ শুরুর পরও মাঠ ছাড়তে হয়েছে মলিন মুখে। দ্বিতীয়ার্ধের শুরুতে ধাক্কাটা খায় আর্জেন্টিনা। ৪৯ মিনিটে ডি বক্সে উরিব পোর্তোকে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। উইলমার ব্যারিওসের ফ্রি কিক ক্লিয়ার করতে গিয়ে কনুই দিয়ে উরিবের মুখে ওটামেন্ডি আঘাত করে বসেন; এতেই পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। গোল দিয়ে ব্যবধান কমাতে ভুল করেননি ফ্রুটো। এরপর দুই দলই লড়তে থাকে সমানতালে। কিন্তু শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে বাঁধে বিপত্তি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কুয়াদ্রাদোর ক্রস থেকে হেডে দলকে হারের লজ্জা থেকে বাঁচিয়ে উলটো ১ পয়েন্ট এনে দেন বোরজা।

বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মেসিদের খেলাটা নিখুঁত ছিল না। রক্ষণভাগে দেখা গেছে কিছুটা ছন্নছাড়া ভাব। ম্যাচের ৫২ ভাগ সময় বল ছিল সফরকারীদের পায়ে। আর্জেন্টিনা অন টার্গেট শট নিয়েছিল ৮টি অন্যদিকে কলম্বিয়া ৫টি।

টানা দুই ড্রয়ের পরও ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১টি ম্যাচেও হারেননি মেসির; তবে ৩টি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান পঞ্চম স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com