1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

জয়ে শুরু ইতালির

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : পর্দা উঠেছে ইউরো-২০২০ এর। শুক্রবার দিবাগত রাতে উদ্বোধনী দিনে স্টাডিও অলিম্পিকোতে মুখোমুখি হয় তুরস্কা ও ইতালি। ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ইতালি।

অবশ্য ইতালিতে ইউরোতে এসেছে টানা ২৭ম্যাচ অপরাজিত থেকে। সেই ধারা তারা আজও যথারীতি বজায় রেখেছে। অপরাজিত থাকলো ২৮ ম্যাচে। যেটা তাদের শুরু হয়েছে ২০১৮ সাল থেকে।

তুরস্কের বিপক্ষে পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলেছে ইতালি। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর খেই হারায় তুরস্ক। আর সেই সুযোগ কাজে লাগিয়ে একে একে তিনটি গোল দেয় ইতালি।

বিরতির পর পরই ইতালির ডমোনিকো বারার্দির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন তুরস্কের মেরিহ দেমিরাল। ম্যাচের বয়স তখন ছিল ৪৬ মিনিট।

৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির কিরো ইমমোবিল। এ সময় তুরস্কের গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল জালে জড়ান তিনি। আর ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিগনি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

পুরো ম্যাচে ২৪ বার গোলপোস্টে শট নেয় ইতালি। তার মধ্যে ৮টি ছিল অন টার্গেটে। সব মিলিয়ে এই প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে ৩ গোল করলো ইতালি।

‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১৬ জুন তুরস্ক মুখোমুখি হবে ওয়েলসের। আর ইতালি লড়বে সুইজারল্যান্ডের বিপক্ষে।

ইউরোপের ১১টি শহরে ২০টি দল শিরোপা লড়াইয়ের জন্য আগামী এক মাস প্রতিদ্বন্দ্বিতা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com