1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শক্তিশালী ড্যানিশদের মুখোমুখি প্রথমবার ইউরো খেলা ফিনল্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’ থেকে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ডেনমার্ক-ফিনল্যান্ড। এবার নিয়ে নবমবার ইউরোতে খেলতে নামছেন ড্যানিশরা অন্যদিকে ফিনসদের এটা প্রথম।

কোপেনহেগেনের পার্কিন স্টেডিয়ামে ডেনমার্ক আথিতেয়তা দেবে ফিনল্যান্ডকে। বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় শুরু হবে মাঠের লড়াই।

ঘরের মাঠে বাড়তি সুবিধা দেবে ডেনমার্ককে। ১৯৪৯ সাল থেকে এখন পর্যন্ত ড্যানিশরা একটি ম্যাচেও ফিনল্যান্ডের বিপক্ষে হারেনি। ২১ বারের দেখায় জয় ১৮টিতে; আর বাকি ৩টিতে ড্র।

কাগজে কলমে শক্তির বিচারে ডেনমার্ক বহু এগিয়ে। বিশ্ব ফুটবলে দেশটির অবস্থান দশম স্থানে। অন্যদিকে ফিনল্যান্ড ৫০-এরও বাহিরে (৫৪)।

ঘরের মাঠে ভরা গ্যালারিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের অগ্নীপরীক্ষা নেবে ফিনল্যান্ড এটা অনুমেয়। দেশটিও নিজেদের ডেরায় মুখিয়ে আছে প্রতিপক্ষকে দেখে নেওয়ার জন্য। ড্যানিশ কোচ ক্যাম্পার হুজুলমন্ড জানিয়েছেন জয়ের জন্য মাঠে যা করা প্রয়োজন সবই করবে তার দল। অন্যদিকে ফিনিশ কোচ মার্ককু কানার্ভা জানিয়েছেন তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

ডেনমার্ক: শ্মেইচেল; মাহলে, কেজার, ক্রিস্টেনসেন, ওয়াস; এরিকসেন, হেজ্বার্গ, ডেলাানি; পুলসন, উইন্ড ও ব্রেথওয়েট।

ফিনল্যান্ড: হারাদেক্কি; ও’শাগনেসি, আরাজৌরি, টোভিও; উরোনেন, কামারা, স্পার্ভ, লড, রাইতলা; পুকি ও পোহজানপালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com