1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

লুকাকুর জোড়া গোলে জিতলো বেলজিয়াম

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : রোমেলু লুকাকুর জোড়া গোলে ইউরো-২০২০ এর ‘বি’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। তারা ৩-০ গোলে হারিয়েছে রাশিয়াকে।

শনিবার (১২ জুন) দিবাগত রাতে রাশিয়ার ঘরের মাঠ সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় বেলজিয়াম। এ সময় গোল করেন রোমেলু লুকাকু। গোল করেই তিনি ক্যামেরার সামনে চলে যান। এরপর আগের ম্যাচে অসুস্থ হয়ে পড়া তার ইন্টার মিলান সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসনকে শ্রদ্ধা জানান। ‘ক্রিস্ট ক্রিস্ট, আই লাভ ইউ’ বলেন।

৩৪ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে বেলজিয়াম। এ সময় থমাস মুনিয়ের গোল করেন। এর মধ্য দিয়ে ইউরোর ইতিহাসে প্রথমার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা প্রথম কোনো খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে রাশিয়া। ধার বাড়ায় আক্রমণের। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু জালের নাগায় পায়নি। ৮৮ মিনিটের মাথায় লুকাকু তার জোড়া গোল পূর্ণ করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে আছে ফিনল্যান্ড। তৃতীয় স্থানে ডেনমার্ক। আর চতুর্থ স্থানে রাশিয়া।

এই গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬ জুন ডেনমার্কের মুখোমুখি বেলজিয়াম। আর ফিনল্যান্ডের মুখোমুখি হবে রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com