1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাকিবের শাস্তি মওকুফের আবেদন মোহামেডানের

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : মোহামেডান স্পোর্টিং ক্লাবের সপ্তম রাউন্ডের খেলা ছিল বিকেএসপিতে। কিন্তু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর গড়াতেই হঠাৎ গুঞ্জন, সাকিব আল হাসানের শাস্তির ইস্যুতে আপিল করেছে মোহামেডান। নিজেদের অধিনায়ককে লিগের বাকি ম্যাচগুলোতে দলে চায় সাদা-কালোরা।

এ বিষয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানিয়েছেন, ‘সাকিবের শাস্তি মওকুফের আবেদন করেছি আমরা। পাশাপাশি লিগের বর্তমান অবস্থায় শাস্তি না দিয়ে, সাকিবকে ভবিষ্যতে তিন ম্যাচ খেলা থেকে বিরত থাকার শাস্তি দেয়া যায় কি না, সেই আবেদনও করেছি।’

বর্তমানের শাস্তি ভবিষ্যতে দেয়া বিষয়টা আবার কেমন? জানতে চাইলে মাসুদুজ্জামান বলেন, ‘ধরেন, আগামী বছর বা অন্য কোনো সময় এ শাস্তি কার্যকর করা যায় কি না সে আবেদনও করা হয়েছে। আমরা বাকি ম্যাচগুলোতে সাকিবকে দলে চাই। এজন্যই মূলত আবেদন করা।’

গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথমে আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা থামিয়ে দেয়ার নির্দেশ দেয়ায় স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি। এ দুই অপরাধে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবের।

শাস্তির এ সিদ্ধান্ত মোতাবেক মোহামেডানের অষ্টম, নবম ও দশম রাউন্ডের ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে সাকিবকে। এরই মধ্যে আজ হয়ে গেছে অষ্টম রাউন্ডের খেলা। সাকিবকে ছাড়াই বৃষ্টি আইনে ৯ রানে জিতেছে মোহামেডান। তবে পরের দুই রাউন্ডে সাকিবকে নিয়েই মাঠে নামতে চায় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com