1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

একের পর এক সুযোগ তৈরি করেও জয় পেল না কলম্বিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচে কোনোমতে ১-০ গোলের জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে আর তা সম্ভব হলো না কলম্বিয়ার। ফিনিশিং ব্যর্থতায় ভেনেজুয়েলাকে হারাতে পারল না তারা, ম্যাচ হলো গোলশূন্য ড্র।

গোলানিয়ায় পেদ্রো লুডভিক স্টেডিয়ামে একের পর এক আক্রমণ করে গেছে কলম্বিয়া। কিন্তু সেগুলোকে গোলে রূপান্তর করতে পারেনি তারা। এক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে ভেনেজুয়েলার রক্ষণভাগকেও। কলম্বিয়ার নেয়া ৮টি লক্ষ্য বরাবর শট রুখে দিয়েছে তারা।

পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছে কলম্বিয়া। গোলের উদ্দেশ্যে অন্তত ২৩ বার করেছে শট। যার মধ্যে ৮টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিও জালের ঠিকানায় প্রবেশ করতে পারেনি। অন্যদিকে সারা ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি ভেনেজুয়েলা।

খেলা শেষে স্কোরলাইন বলবে ০-০ ব্যবধানে ড্র; অর্থাৎ দুই দল ছিল সমানে সমান। কিন্তু মাঠের খেলায়ই ছিল বিস্তর ফারাক। উল্টো শেষদিকে আরও ক্ষতি হয়েছে কলম্বিয়ার। অতিরিক্ত যোগ করা সময়ে লাল কার্ড দেখেছেন ৬২ মিনিটে মাঠে নামা লুইস ডিয়াজ।

এ ড্রয়ের পরেও অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা ক্ষতি হয়নি কলম্বিয়ার। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বর স্থানে তারা। অন্যদিকে ব্রাজিলের কাছে প্রথম ম্যাচ হারের পর এ ড্রয়ের সুবাদে এক পয়েন্ট পেয়েছে ভেনেজুয়েলা। তাদের অবস্থান তৃতীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com