1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

জেমিসনের তোপে তছনছ ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নাকানিচুবানি খেলো নিউ জিল্যান্ডের পেস বোলিংয়ের কাছে। বিশেষ করে কাইল জেমিসনকে সামলাতে ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২১৭ রানেই অলআউট হয়ে গেছে ভারত।

জেমিসন ৫ উইকেট নিয়ে ভারতকে বেশিদূর এগোতে দেননি। ২২ ওভারে ১২ মেডেনসহ ৩১ রান দেন তিনি। এছাড়া ট্রেন্ট বোল্ট ও নিল ওয়াগনার দুটি করে উইকেট নেন।

গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল জেমিসনের। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচেই প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেন। সেই ভারতের বিপক্ষে নতুন করে মাঠে নেমে আবারও পুরনো কীর্তি গড়লেন ডানহাতি পেসার।

এ নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবার এক ইনিংসে পাঁচ উইকেট পেলেন জেমিসন। বাকি তিনবার এই সাফল্য পান ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচেই দুইবার!

৩ উইকেটে ১৪৬ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ছিলেন বিরাট কোহলি আর ২৯ রানে খেলছিলেন আজিঙ্কা রাহানে। দিনের ষষ্ঠ বলেই ভাঙে ৭১ রানের জুটি। কোহলিকে এদিন রানের খাতা খুলতে দেননি জেমিসন। ৪৪ রানে এলবিডাব্লিউ ভারত অধিনায়ক।

হাফ সেঞ্চুরির জন্য এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন রাহানে (৪৯)। তার আগে জেমিসন তৃতীয় উইকেট তুলে নেন ঋষভ পান্তকে (৪) ফিরিয়ে।

১৮২ রানে ৬ ব্যাটসম্যান ফেরার পর রবিচন্দ্রন অশ্বিন (২২) ও রবীন্দ্র জাদেজা (১৫) হাল ধরার চেষ্টায় ছিলেন। দুইশ পেরোতেই টিম সাউদি ম্যাচে নিজের প্রথম উইকেট নিয়ে এই জুটি ভাঙেন। ইশান্ত শর্মা (৪) ও যশপ্রীত বুমরাকে (০) পরপর মাঠছাড়া করে এক ইনিংসে পাঁচ উইকেট নেন জেমিসন। পরের ওভারে জাদেজাকে (১৫) ফিরিয়ে ভারতকে গুটিয়ে দেন বোল্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com