1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইতালির কাছে হেরেও নকআউটে বেলের ওয়েলস

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল উড়তে থাকা ইতালির। ফলে শেষ ম্যাচটি হারলেও তাদের বিশেষ ক্ষতি ছিল না। বরং প্রতিপক্ষ ওয়েলসের নকআউটের টিকিটের জন্য এ ম্যাচে পরাজয় এড়ানো দরকার ছিল।

তবে পরাজয় না এড়াতে পারলেও ক্ষতি হয়নি ওয়েলসের। ইতালির কাছে গ্রুপপর্বের শেষ ম্যাচে হেরেও, এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

রোববার রাতে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ০-১ গোলে হেরেছে ওয়েলস। ইতালির পক্ষে ৩৯ মিনিটের সময় জয়সূচক গোলটি করেছেন মাত্তেও পেসিনা।

চলতি ইউরো কাপে এটিই ওয়েলসের প্রথম পরাজয়। আগের দুই ম্যাচে একটি করে জয় ও ড্র ছিল তাদের। অন্যদিকে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল ইতালি। আর শেষ ম্যাচে রাখল ক্লিনশিট অর্থাৎ হজম করেনি কোনো গোল।

ইতালির কাছে হারলেও, পরাজয়ের ব্যবধানে বেশি বড় না হওয়ার কারণেই মূলত এ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে গেছে ওয়েলস।

এ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের গোল ব্যবধান যেখানে -১, সেখানে +১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে ওয়েলস।

গ্রুপের তিন ম্যাচে তিন গোল করার বিপরীতে দুই গোল হজম করেছে ওয়েলস। অন্যদিকে ৪ গোল দিয়ে ৫টি হজম করেছে সুইজারল্যান্ড। এ কারণেই মূলত শেষ ষোলোর টিকিট পেয়েছে ওয়েলস আর অপেক্ষায় থাকতে হচ্ছে সুইসদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com