1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নকলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষে উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যগণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ইউএসএআইডির প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটির অর্থয়ানে জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থা (লিগ্যাল এইড) এবং ডেমক্রেসিওয়াচ এর যৌথ আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জজ কোর্টের সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসেন রনি।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, প্রমোটিং পিস এন্ড জাস্টিস এর প্রকল্প সমন্বয়কারী শহিদুর রহমান, এমবি টিভির প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মো. মজিবর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বিশ্বাসসহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com