1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সেমিফাইনালে যাওয়ার মহারণে চিলির পরীক্ষা নেবে ব্রাজিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় ঘরের মাঠে সেমিফাইনালে যাওয়ার লড়াই নামবে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে নেইমার-ফিরিমিনোরা পরীক্ষা নেবেন চিলির।

শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেরিওতে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। এর আগের ম্যাচে রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। বাংলাদেশে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।

নিজেদের মাঠে চিলি তুলনামূলকভাবে বেশ সহজ প্রতিপক্ষ নেইমারদের জন্য। গ্রুপ এ থেকে শীর্ষ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ৪ ম্যাচের মধ্যে জয় ৩টিতে; কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে সেরা একাদশ নামাননি কোচ; তাই মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। এবার ফিরছেন নেইমার জুনিয়র।

অন্যদিকে চিলির পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। চার ম্যাচের মধ্যে জয়-পরাজয় ১টি করে। বাকি ২টিতে ড্র। সাম্প্রতিক পারফরম্যান্স থেকে বলা যায় নেইমার-ফিরিমিনোদের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ভিদালদের। ইনজুরির কারণে গ্রুপপর্বে সেরা তারকা অ্যালক্সিস সানচেজকে পায়নি চিলি; ব্রাজিলের বিপক্ষে তাকেও দেখা যাবে মাঠে।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। ৭২ বারের দেখায় ব্রাজিল জিতেছে ৫১ টি ম্যাচে, হেরেছে মাত্র ১৩টি ম্যাচে। বাকি ৮ ম্যাচে ড্র।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার তিতে মাঠে নামাননি সেরা তারকাদের। কোয়ার্টার ফাইনালে নিশ্চয় এই ঝুঁকি নেবেন না কোচ তিতে। চিলির বিপক্ষে জেসুস-ফিরিমিনো-নেইমার ত্রয়ীকে আক্রমণে রেখেই সাজাতে পারেন একাদশ।

সম্ভাব্য ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য চিলি একাদশ: ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com