1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

পাকিস্তান সিরিজে দলে পরিবর্তন আনছে না ইংল্যান্ড

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি স্বাগতিক ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের ১৬ জনকেই রেখে দিয়েছে তারা।

লঙ্কানদের বিপক্ষে চলতি সিরিজটি এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচে তাদের সামনে সুযোগ থাকছে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেয়ার। আর এই সিরিজের সবাইকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলবে স্বাগতিক ইংলিশ দল।

পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ওয়ানডে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছিলেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। তার জায়গায় নেয়া হয় তরুণ ওপেনার টম ব্যান্টনকে। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দলে থাকছেন ব্যান্টন।

বৃহস্পতিবার কার্ডিফে হবে সিরিজের প্রথম ম্যাচটি। পরে শনিবার (১০ জুলাই) লর্ডসে হবে দ্বিতীয় ওয়ানডে আর সবশেষ ১৩ জুলাই এজবাস্টনে মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ। এরপর রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, স্যাম কুরান, টম কুরান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হারিস সোহাইল, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com