1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

এরিকসেনের জন্যই লেখা হচ্ছে ড্যানিশের নতুন রূপকথা!

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : নিশ্চিত ডেনমার্ক দলটির সেরা তারকার নাম ক্রিশ্চিয়ান এরিকসেন। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলেন। এবার সিরি-আ চ্যাম্পিয়ন করিয়েছেন দলকে। অথচ তাকেই কি না প্রথম ম্যাচে হারিয়ে ফেলেছিল ডেনমার্ক। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪৩ মিনিটের মাথায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। পরে জানা গেছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

এরিকসেন সুস্থ হয়েছেন। তবে মাঠে ফিরতে পারেননি। কিন্তু যে তেজ তিনি জ্বালিয়ে দিয়েছেন সতীর্থদের মাঝে, তাতেই জ্বলে-পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। একই স্বপ্নের অভিযাত্রা অব্যাহত রেখেছে ডেনমার্ক। এখন তারা সেমিফাইনালে লড়াই করবে ইংল্যান্ডের। এই একটি ধাপ পেরুতে পারলেই পৌঁছে যাবে স্বপ্নপূরণের সিঁড়ির সামনে।

এবারের ইউরো জয়ের জন্য ডেনমার্ক কী ফেবারিট? ফুটবল বিশেষজ্ঞরা হয়তো এ বিষয়ে একমত হবেন, চেক রিপাবলিক ম্যাচের আগ পর্যন্ত সবারই মত হয়তো একই হত, সকলেই বলতেন ‘না’।

তাহলে কিভাবে, কার জন্য লেখা হচ্ছে ফুটবল মাঠের এই ডেনিশ রূপকথা? ডেনমার্ক শিবিরে কান পাতলেই এর উত্তর পাওয়া যাবে।

প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে এরিকসেন হার্ট অ্যাটাক করেন। ওই ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেনিশরা হেরে গেলেও এখন তারা উঠে গেছে সেমিফাইনালে। দলের অধিনায়ক সিমোন কায়ের বলেছেন, ‘তাদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এরিকসেন।’

এবারের ইউরোতে ডেনিশরা এতটা ভালো খেলবে বলে ধারনা করতে পারেননি অনেকেই। হঠাৎ করে তাদের এত ভালো ফুটবল উপহার দেওয়ার রহস্য কী? সেটা চেকদের হারিয়ে সেমিফাইনালে ওঠার পর জানিয়েছেন দলের অধিনায়ক সিমোন কায়ের।

এরিকসেনের হঠাৎই অসুস্থ হওয়ার বিষয়টি তাদের জন্য বিশেষ প্রেরণা দিয়েছে। এরিকসেনের জন্যই তারা নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছেন। শেষ ষোলোর ম্যাচ শেষে সিমোন কায়ের বলেছেন, ‘এরিকসেনের অসুস্থতা দলটিকে বিশেষ কী যেন এনে দিয়েছে। এই ঘটনার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য কেউ না কেউ আছে। এটা আমাদের নিরাপত্তা দিয়েছে এবং অবশ্যই ক্রিশ্চিয়ানকেও একটা ভালো অনুভূতি দিয়েছে।’

সেমিতে ওঠার পর এরই স্বপ্ন দেখতে শুরু করেছে ডেনমার্ক। স্বপ্ন দেখতে দোষ কী! এ কারণেই হয়তো সেমিফাইনালে ওঠার পর এখন ফাইনালেরও স্বপ্ন দেখছে ডেনিসরা। তাদের দলের অধিনায়ক জানান, ‘এটা ঠিক যে ফাইনালে জায়গা করে নেওয়াটা বিরাট ব্যাপার। কিন্তু আমরা ওয়েম্বলিতে ফাইনালের স্বপ্ন দেখছি। তবে এটা বলাও মিথ্যা হবে যে আমরা এর যোগ্য।’

এদিকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর এতদিন এরিকসেনকে দেখা যায়নি। আজ তিনি একটি ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। হাসিমুখে তোলা সেই ছবির সঙ্গে দেখা গেছে তার এক ক্ষুদে ভক্তকেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com