1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিয়ের দুইদিন আগে কক্সবাজারে তরুণীর ওপর এসিড নিক্ষেপ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কক্সবাজার: বিয়ের পিঁড়িতে বসার দুইদিন আগে কক্সবাজারে এক তরুণীকে এসিড ছুঁড়ে দগ্ধ করেছে দুর্বৃত্তরা। আগামী শুক্রবার (৯ জুলাই) তার বিয়ের দিন নির্ধারিত আছে।

মঙ্গলবার (৬ জুলাই) ভোরে ঘরের বাইরে বের হলে তার ওপর এসিড নিক্ষেপ করা হয়। দগ্ধ তোইওবা বেগম (১৭) রামু উপজেলার দুর্গম গর্জনিয়ার মাঝিরঘাট এলাকার মোজাফ্ফর আহমদের মেয়ে।

মা নূর আয়েশা বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বাদশা মিয়ার ছেলেরা চেহারা নষ্ট করে দেওয়ার জন্য আমার মেয়ের মুখে এসিড ছুঁড়ে মারে। অনেকদিন আগে আমার ছেলে বাদশা মিয়ার বাড়িতে কাজ করতো। কাজের পাওনা টাকার জন্য গেলে আমার ছেলে উপর ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। সেই তখন থেকে আমার পরিবারের সবাইকে শত্রুর মতো আচরণ করে তারা।’

নূর আয়েশা আরও বলেন, ‘আগামী শুক্রবার আমার মেয়ে বিয়ের দিন ধার্য হয়েছে। এর আগে আমার মেয়েকে বউ করে না নেওয়ার জন্য তার হবু শ্বশুরবাড়িতে চাপ দেয় বাদশা মিয়া। তার কথা না শুনে মেয়ের বিয়ের দিন ঠিক করলে তারা আজ ভোরে আমার বাড়ির উঠানে এসে এ কাণ্ড ঘটায়।’ এসিডে দগ্ধ তোইওবা কক্সবাজার সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামু থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, এসিড নিক্ষেপের খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com