1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুমিল্লায় একদিনে করোনায় আরও ৭ জনের মৃত্যু, রেকর্ড শনাক্ত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

কুমিল্লা: কুমিল্লায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও সাতজনের। এদিকে সব রেকর্ড ভেঙে জেলায় ৩৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ল্যাবে ৮৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এছাড়া এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৫৫ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ১৮০ জন, আদর্শ সদর উপজেলার ২৮ জন, সদর দক্ষিণ উপজেলার ৯ জন, বুড়িচংয়ের ৩১ জন, ব্রাহ্মণপাড়ার চারজন, চান্দিনার ১৯জন, চৌদ্দগ্রামের ২৮ জন, দেবিদ্বারের আটজন, দাউদকান্দির দুজন, লাকসামের ২৭ জন, লালমাইর পাঁচজন, নাঙ্গলকোটের পাঁচজন, বরুড়ার ১২ জন, মনোহরগঞ্জের ৯ জন, মুরাদনগরের ১৮ জন, মেঘনার দুজন, তিতাসের পাঁচজন ও হোমনার একজন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনা মোকাবেলায় সকলকে আরও সচেতন হতে হবে। মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com