1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইদহে আরো ১৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ঝিনাইদহ: ঝিনাইদহে নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৮ জনের।

এ ছাড়া ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৬.৩৫। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৮২ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৪৯ জন, শৈলকুপাতে ২৮ জন, হরিণাকুন্ডুতে ১৮ জন, কালীগঞ্জে ১৯ জন, কোচটাদপুরে ৩২ জন ও মহেশপুরে ১৬ জন ।

শুক্রবার (৯ জুলাই) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এ তথ্য জানিয়েছেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর রশিদ জানান, গতরাতে ও শুক্রবার ভোরে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও শৈলকূপাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন রোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com