1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে এই বিস্ফোরণ হয়। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন—আব্দুল মতিন (৪০), ইয়াছমিন আক্তার (৩৫), আয়েশা (৫), মায়শা (৯) ও আবুল খায়ের রায়হান (২৫)।
শেখ হাসিনা বার্নের হাসপাতালের চিকিৎসক জানান, দগ্ধ মতিনের শরীরের ৯২ শতাংশ, ময়নার ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ রায়হান জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা কামরাঙ্গিরচর এলাকাতেই। গত রাতে তিনি ওই বাসাতে তিনি মায়ের কাছে ছিলেন। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারদিকে আগুন দেখতে পায়। পরে তারা দৌড়ে বাসায় বাইরে চলে যায়।

রায়হান আরও জানান, তার মামা আব্দুল মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। রাতে সেই চার্জার থেকেই বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে অটোরিকশার চার্জার থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com