1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

২ বছরের শিশুর পেটে মানবভ্রুণ!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মুরসালিন নামের দুই বছর বয়সী শিশুর পেট থেকে মানবভ্রুণ আকৃতির একটি মাংসপিণ্ড বের করা হয়েছে।

বুধবার (৭ জুলাই) টিউমার সন্দেহে অপারেশনের পর শিশুর পেট থেকে এই ভ্রুণটি বের হয়ে আসে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটি গর্ভে থাকাকালীন সময় থেকেই এই ভ্রুণটি মুরসালিনেরে পেটে ছিলো বলে চিকিৎসকরা নিশ্চিত হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুই বছর বয়সী শিশুর পেটে মানবভ্রুণ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আবদুল্লাহ আল ফারুক।

ডা. আবদুল্লাহ আল ফারুক জানান, ২০১৯ সালের এপ্রিল মাসে শিশু মুরসালিন জন্ম নেয়। শিশুটির জন্মের পর থেকেই তার পেট স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তি ফোলা ছিলো। জন্মের কিছুদিন পর থেকেই পেটের ফোলা বৃদ্ধি পায় এবং শিশুটির পেট ব্যথা শুরু হয়। পেট ব্যথার চিকিৎসা নিতে শিশুটিকে গত ১৯ মে প্রথম চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই শিশুটির প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষায় মুরসালিনের পেটে টিউমার রয়েছে বলে চিকিৎসকরা ধারণা করেন। গত বুধবার এই টিউমার অপারেশনের তারিখ নির্ধারিত ছিলো।

বুধবার শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. আবদুল্লাহ আল ফারুকের তত্ত্বাবধানে শিশুটির পেট অপারেশনের পর তার পেট থেকে মানবভ্রুণ আকৃতির একটি মাংস পিণ্ড বের করে আনেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, এটি একটি বিরল ঘটনা। শিশুটি যখন মায়ের গর্ভে ভ্রুণ হিসেবে ছিলো তখন এই ভ্রুণের ভিতর আরও একটি ভ্রুণ ঢুকে পরে। যা চিকিৎসকদের ভাষায় ফেটাস ইন ফেটু নামে অবিহিত। দুই বছর ধরে এই ভ্রুণটি শিশু মোরসালিনের পেটে বড় হয়েছে। অপারেশনটি ছিলো অনেক জটিল। শিশুর পেট থেকে এই ভ্রুণ অপারেশনের পর শিশুটি পুরোপুরি শঙ্কামুক্ত। কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে শিশুটি বাড়ি ফিরে যেতে পারবে বলে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com