1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কোয়ারেন্টাইন থেকে টি-টোয়েন্টি দলে মরগ্যান

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে পুরো দলকেই চলে যেতে হয়েছিল আইসোলেশনে। যে কারণে বাধ্য হয়ে দলের বাইরে থাকা ক্রিকেটারদের ডেকে এনে একাদশ তৈরি করতে হয়েছিল ইংল্যান্ডকে। বেন স্টোকসের নেতৃত্বাধীন সেই একাদশ আবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ছাড়লো।

কোয়ারান্টাইন পর্ব শেষ। এবার টি-টোয়োন্ট সিরিজ। এই সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে ফিরলেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যান।

পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। যদিও আনকোরা দল নিয়ে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে ৩-০ জয় এনে দেওয়া অস্থায়ী অধিনায়ক বেন স্টোকসের জাগা হয়নি টি-টোয়েন্টি দলে।

উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজে ইংল্যান্ডের হেড কোচের ভূমিকা পালন করবেন পল কলিংউড। ক্রিস সিলভারউড বিশ্রাম নেওয়ায় দায়িত্ব তুলে দেওয়া হয় তার কাঁধে।

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ডের বায়ো-বাবলে করোনা হানা দেয়। যার ফলে স্কোয়াডের সব সদস্যকেই তাড়াতাড়ি কোয়ারান্টাইনে পাঠানো হয়। কোয়ারান্টানে থাকা দলের ৯ জন প্রথম সারির তারকা টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন। সাকিব মাহমুদ, ডেভিড মালান, লুইস গ্রেগরি ও পারকিনসন ওয়ানডে সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।

বেন স্টোকস ব্যাটে-বলে চমক দিতে না পারলেও প্রথম সারির তারকাদের অনুপস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলকে দারুণভাবে নেতৃত্ব দেন। আগামী ১৬ জুলাই ট্রেন্টব্রিজে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড

ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, টম ব্যান্টন, জস বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ, জেসন রয় ও ডেভিড উইলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com