1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

লঙ্কানদের উড়িয়ে সিরিজ শুরু করল ‘দ্বিতীয় সারির’ ভারত

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট ক্রিকেট দল। এর আগে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজের সূচি থাকায়, শিখর ধাওয়ানের নেতৃত্বে সাদা বলের বিশেষজ্ঞদের সেখানে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু এটি পছন্দ হয়নি সাবেক লঙ্কান ক্রিকেটারদের। বিশেষ করে ৯৬’র বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এটিকে দ্বিতীয় সারির ভারতীয় দল বলে আখ্যায়িত করেছিলেন। অথচ মাঠের খেলায় দেখা গেল, দ্বিতীয় সারির দলের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ক্রিকেট দল।

রোববার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাও কি না ৮০ বল হাতে রেখে। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬২ রান করেছিল লঙ্কানরা। জবাবে ঝড়ো ব্যাটিং করে মাত্র ৩৬.৪ ওভারেই জয় তুলে নিয়েছে ভারত।

লঙ্কানদের করা ২৬২ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই স্বাগতিক বোলারদের ওপর সাইক্লোন বইয়ে দেন পৃথ্বি শ। লক্ষ্য খুব বেশি বড় না হলেও রীতিমতো টি-টোয়েন্টি মেজাজে খেলে ২৪ বলে ৪৩ রান করেন পৃথ্বি। যেখানে ছিল ৯ চারের মার।

তিন নম্বরে নেমে অভিষিক্ত ইশান কিশানও ঝড় তোলেন। ক্যারিয়ারের প্রথম বলেই হাঁকান ছক্কা, পরের বলে মারেন বাউন্ডারি। একের পর এক দর্শনীয় শটে মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেন ইশান। এর আগে টি-টোয়েন্টি অভিষেকেও পঞ্চাশ পেরিয়েছিলেন তিনি।

তবে বেশিক্ষণ থাকা হয়নি ইশানের। ইনিংসের ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৮ চার ও ২ ছয়ের মারে ৪২ বলে ৫৯ রান করেন তিনি। পরে মানিশ পান্ডে ও সূর্যকুমার যাদবকে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক শিখর ধাওয়ান।

মানিশের সঙ্গে শিখরের তৃতীয় উইকেট জুটি ছিল ৭২ রানের। যেখানে ৪০ বলে ২৬ রান করেন মানিশ। পরে সূর্যকুমার নেমে ৫ চারের মারে ২০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। আর দায়িত্বশীল ব্যাটিংয়ে শিখরের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস।

এর আগে শ্রীলঙ্কাকে আড়াইশ পেরুনো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব আট নম্বরে নামা চামিকা করুনারাত্নের। তার ৩৫ বলে ৪৩ রানের ইনিংসে ভর করেই বলার মতো সংগ্রহ দাঁড় করাতে পেরেছে লঙ্কানরা। অপরাজিত ইনিংসটিতে ১ চার ও ২ ছক্কা হাঁকান চামিকা।

এছাড়া স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে আভিশকা ফার্নান্দো ৩৫ বলে ৩৩, মিনোদ ভানুকা ৪৪ বলে ২৭, ভানুকা রাজাপাকশে ২২ বলে ২৪, ধনঞ্জয় ডি সিলভা ২৭ বলে ১৪, চারিথ আসালাঙ্কা ৬৫ বলে ৩৮ ও অধিনায়ক দাসুন শানাকা ৫০ বলে করেন ৩৯ রান।

ভারতের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন দীপক চাহার, ইয়ুজভেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পৃথ্বির হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com