1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ওয়ানডেতে শীর্ষ দশ বোলারের একজন সাকিব

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করতে সাকিব আল হাসান ব্যাটে-বলে ছিলেন অনন্য। সিরিজে বল হাতে আট উইকেট নেওয়ার পুরস্কারও পেলেন সবশেষ প্রকাশিত আইসিসির র‌্যাংকিংয়ে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশে জেতে ১৫৫ রানে। ২৭৬ রান করার পর তারা জিম্বাবুয়েকে অলআউট করে ১২১ রানে। যাতে সাকিব ৯.৫ ওভার বল করে ৩ মেডেনসহ ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট। এছাড়া পরের দুই ম্যাচে নেন আরও তিন উইকেট।

সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সাকিবের হাতে। একই সঙ্গে বল হাতে দারুণ অবদান রাখায় ওয়ানডের বোলার র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে গেছেন সাকিব। আবারও জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। তার অবস্থান আট নম্বরে। আগের মতোই ওয়ানডের অলরাউন্ডার তালিকায় শীর্ষে এই বাঁহাতি।

এছাড়া দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রান করে ম্যাচ জয়ে অবদান রেখেছেন সাকিব। সব মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৪৫ রান। ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে তার। উঠে গেছেন ২৮ নম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com