1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে ব্রাজিল

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিক ফুটবল থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে সৌদি আরবের। প্রথম দুটি ম্যাচই হেরেছে তারা। শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেও লাভ হবে না। ৩ পয়েন্ট নিয়ে যাওয়া যাবে না নকআউট পর্বে।

এ কারণেই হয়তো কিছু না হারানোর মানসিকতা নিয়ে গত অলিম্পিকের গোল্ড মেডালিস্ট ব্রাজিলের মুখোমুখি হয়েছে সৌদি আরব এবং সে দৃঢ়তার কারণেই প্রথমার্ধে ব্রাজিলকে ঠেকিয়ে রেখেছে সৌদিরা। একটি গোল হজম করার পর একবার ব্রাজিলের জালে বল জড়িয়েও দিয়েছে তারা।

সুতরাং, প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল এবং সৌদি আরব সমান সমান। ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল। কর্নার থেকে বল পেয়ে দুর্দান্ত একটি ক্রস নেন ক্লওদিনহো। সেটিকেই অসাধারণ হেডে সৌদি আরবের জালে জড়িয়ে দেন ম্যাথিউস চুনহা।

তবে গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২৭তম মিনিটেই সেই গোল পরিশোধ করে দেয় সৌদি আরব। ব্রাজিলের ডিফেন্সিভ হাফ থেকে দারুণ এক ক্রস করেন সালমান আল ফারাজ। বক্সের মধ্যে সেই বল মাটিতে পড়ার আগেই দুর্দান্ত হেড নেন আবদুলেলাহ আল আমরি। মুহূর্তেই জড়িয়ে যায় ব্রাজিলের জালে।

এরপর দুই দলের আর কেউ গোল করতে পারেনি। যার ফলে ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় ব্রাজিল এবং সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com