1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

টোকিওতে বাংলাদেশের দুই সাঁতারুর অনুশীলন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্পোর্টস ডেস্ক : টোকিওতে ছোট হয়ে আসছে বাংলাদেশ কন্টিনজেন্ট। ইতিমধ্যে গেমসের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ও আরচার রোমান সানা। শ্যুটার বাকি দেশে ফিরলেও রোমান সানা রয়ে গেছেন টোকিওতে।

এখনও খেলা বাকি আরচার দিয়া সিদ্দিকী, দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং অ্যাথলেট জহির রায়হানের। আরচার দিয়া সিদ্দিকী ব্যক্তিগত রিকার্ভে খেলবেন বৃহস্পতিবার।

দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ তাদের নিয়মিত ওয়ার্মআপের অংশ হিসেবে বুধবার টোকিওতে সেরেছেন তাদের আরেকটি অনুশীলন সেশন।

মার্চপাস্টে জাতীয় পতাকা বহনের জন্য আরিফুল আগেই টোকিও গেছেন। জুনাইনা গেছেন পরে। সাঁতারুরা সকাল-বিকেল দুই সেশন করে অনুশীলন করছেন। আরিফুল এ পর্যন্ত ১১ সেশন এবং জুনাইনা ৪ সেশন অনুশীলন করেছেন।

দুই সাঁতারুই অংশ নেবেন ৫০ মিটার ফ্রিস্টাইলে। ৩০ জুলাই প্রতিযোগিতার চার নম্বর হিটে অংশ নেবেন আরিফুল ইসলাম এবং জুনাইনা আহমেদ অংশ নেবেন ৩ নম্বর হিটে।

অ্যাথলেট জহির আহমেদ ৪০০ মিটার হিটে অংশ নেবেন ১ আগস্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com