1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

দায়িত্বশীল ব্যাটিং ও নেতৃত্বে ম্যাচসেরা মাহমুদউল্লাহ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : এই উইকেট মারকাটারি ব্যাটিংয়ের নয়। মাহমুদউল্লাহ রিয়াদ সেটা বেশ বুঝতে পেরেছিলেন। তাই বলের চেয়ে বেশি রান তুলতে না চেয়ে দলকে এগিয়ে নেয়ায় মন দিয়েছিলেন টাইগার দলপতি।

যখন উইকেটে আসেন, ২ ওভার মাত্র পেরিয়েছে। ৩ রানের মধ্যে সাজঘরে দুই ওপেনার সৌম্য সরকার আর নাইম শেখ। সেখান থেকে প্রথমে সাকিব আল হাসান, পরে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে দুটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ।

তারপরও থামেননি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত খেলেছেন। করেছেন ফিফটি। তার ৫৩ বলে ৪ বাউন্ডারিতে গড়া ৫২ রানের ইনিংসটিই দলকে ইতিহাসগড়া সিরিজজয়ের ভিত গড়ে দিয়েছে।

১২৭ রানের পুঁজি নিয়ে লড়াইটা বোলাররা করলেও বড় দায়িত্বটা পালন করেছেন মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ের পর নেতৃত্বেও। স্বভাবতই মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com