1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

মেসিকে নিতে ১০ খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে পিএসজি

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে ব্লকবাস্টার চুক্তির জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে ১০ খেলোয়াড়কে নাকি ছেড়ে দেবে প্যারিস সেন্ট জার্মেই।

বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্কের অবসান হয়েছে। তার পরবর্তী গন্তব্য হিসেবে এখন কেবল পিএসজির নামই শোনা গেছে।

এই পরিস্থিতিতে দ্য অ্যাথলেটিক রিপোর্ট করেছে, ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফারের জন্য আর্থিক সামঞ্জস্যতা করতে চায় পিএসজি। যদিও আর্জেন্টাইন ফরোয়ার্ডের কারণে বাণিজ্যিকভাবে লাভবান হবে তারা। তারপরও বেতন বিলের ভারসাম্যতা নিয়ে শঙ্কায় ফরাসি চ্যাম্পিয়নরা।

এজন্য ১০ খেলোয়াড়কে বিক্রি কিংবা ধারে অন্য ক্লাবে পাঠানোর কথা ভাবছে পিএসজি। গুঞ্জন উঠেছে, আব্দু দিয়াল্লো, থিলো কেহরার, ইদ্রিসা গুয়েই ও রাফিনহাকে ছেড়ে দিচ্ছে। মাউরো ইকার্দি ও অ্যান্ডার হেরেরা থাকতে চাইলেও তাদের রাখার পক্ষে নয়।

শোনা যাচ্ছে, পিএসজির সঙ্গে এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রেখে দুই বছরের জন্য প্রাথমিকভাবে স্বাক্ষর করবেন মেসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com