1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার চট্টগ্রামে টেরিবাজারের বিপণিকেন্দ্রে আগুন, হাসপাতালে অগ্নিদগ্ধ দুজনের মৃত্যু শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পেলো শ্রীবরদীর ৩ শত হতদরিদ্র পরিবার ১২ ব্যাচের বন্ধু আশিক মাহমুদের স্মরণে দোয়া মাহফিল ও ইফতার খোরশেদ আলম রাব্বির ভালোবাসায় স্মরণে ‘একুশে পাঠচক্রের নিয়মিত আসর পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৪ কোটি টাকার রেকর্ড টোল আদায় যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি কাতারে আবার হামলা হলে ইরানের বিশাল গ্যাসক্ষেত্র ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তুরস্কে ১৩৫ বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

প্রবাসের ডেস্ক : তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলে ১৩৫ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের সবাই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

বুধবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে।

এদিকে গত এক সপ্তাহে অন্তত এক হাজার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী।

খবরে বলা হয়েছে, গ্রিস ও বুলগেরিয়ার সীমান্তবর্তী উত্তর-পশ্চিম এডিরনে, কির্কলারেলি এবং টেকিরডাগ প্রদেশে একাধিক অভিযানে ৯১৩ জন অভিবাসীকে আটক করা হয়।

গ্রিস হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করায় পশ্চিমাঞ্চলীয় কানাক্কালে, বালিকেসির, আয়িন এবং ইজমিরে ৫১২ অভিবাসীকে আটক করে তুর্কি কোস্টগার্ড এবং নিরাপত্তা বাহিনী।

আটককৃত অভিবাসীরা পাকিস্তানি, কঙ্গোলিজ, সিরিয়ান, ইরাকি, আফগান, তিউনিসিয়ান, কুয়েতি, মরোক্কান, তুর্কমেনি, মিশরীয়, ভারতীয়, আলজেরিয়ান, সোমালি, ঘানায়ান, ইয়েমেনি, ফিলিস্তিনি, ইরিত্রিয়ান ও নাইজেরিয়ার নাগরিক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯ সালে তুরস্কে চার লাখ ৫৪ হাজার ৬৬২ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com