1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনাভাইরাসে মৃত ২০০০ ছাড়াল

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ এ আক্রান্ত মৃতের সংখ্যা দুই হাজার জন ছাড়িয়ে গেছে। বুধবার চীনের জাতীয় হেলথ কমিশন জানিয়েছে, এ ভাইরাসে দুই হাজার চারজন মারা গেছেন। নতুন করে এক হাজার ৭৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। আক্রান্তদের মধ্যে ১২ হাজারেরও বেশি সুস্থ হয়ে উঠেছেন বলেও নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।

এর সংক্রমণে উপসর্গ হয় অনেকটা ফ্লুর মতো। অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের চিকিৎসকরা জীবন বাজি রেখে এ রোগের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।

এদিকে নতুন ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ভাইরাসটির কারণে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com