1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ক্যান্সারে আক্রান্ত কলেজ শিক্ষার্থী ইউনুছ বাঁচতে চায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ছাত্র নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ইউনুছ আলী ক্যান্সারে আক্রান্ত। মেধাবী শিক্ষার্থী ইউনুছ ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা। চিকিৎসকরা ইউনুছকে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
তার পিতা চাঁন মিয়া জানান, ইউনুছের অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ইউনুছের পিতা একজন দরিদ্র অসহায় মানুষ। তার পক্ষে ইউনুছকে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় ইউনুছের পিতা সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসা সহায়তার জন্য সরকারী-বেসরকারী সংস্থা ও বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।
ইউনুছ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তার পিতা সারিকালিনগর জামে মসজিদের মোয়াজ্জিন বলে জানা যায়। ইউনুছের পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নং- ০১৪০০৯৫৩৮৬৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com